4g হ্যান্ডসেট ক্রয়ে ক্ষুদ্রঋণ সুবিধা নিয়ে এলো রবি ও ব্যাংক এশিয়া!
4G হ্যান্ডসেট কিনতে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর ও ডিজিটাল সার্ভিস প্রোভাইডার রবির গ্রাহকদের অর্থায়ন করবে ব্যাংক এশিয়া। সম্প্রতি এ বিষয়ে সমঝোতা চুক্তি সই করেছে দুই প্রতিষ্ঠান।
রবির করপোরেট কার্যালয়ে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ চুক্তিতে সই করেন
4G হ্যান্ডসেট ক্রয়ে ক্ষুদ্রঋণ সুবিধা দেবে রবি ও ব্যাংক এশিয়া!
এ সময় ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আকতার হামিদ এবং রবির করপোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতা চুক্তির আওতায় সুবিধাবঞ্চিত রবির গ্রাহকদের ক্ষুদ্রঋণের মাধ্যমে ফোরজি হ্যান্ডসেট কিনতে সহায়তা করা হবে। গ্রাহকদের কাছে সেবাটি পৌঁছে দিতে রবি বিগ ডেটা সল্যুশন ব্যবহার করবে। এ সমঝোতা চুক্তি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজির বৈষম্য হ্রাস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্যান্ডসেট কেনার ক্ষেত্রে অর্থায়নের সুযোগ এমনভাবে নিশ্চিত করা হয়েছে, যাতে নারীরাও ফোরজি হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত হন। এর মাধ্যমে এসডিজির নির্ধারিত 'জেন্ডার সমতার' লক্ষ্যগুলো অর্জনেও সহায়ক হবে চুক্তিটি। [সংবাদ বিজ্ঞপ্তি]

কোন মন্তব্য নেই